বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের। দুই দলের খেলোয়াড়দের মোট মূল্য ২.৭৪ বিলিয়ন ইউরো—বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ এটিই হবে।

ফ্রান্সের পুরো দলের মূল্য ১.৫২ বিলিয়ন ইউরো, স্পেনের ১.২২ বিলিয়ন ইউরো। বর্তমানে সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের মধ্যে চারজনই এ ম্যাচে নামবেন—ইয়ামাল (২০০ মিলিয়ন), এমবাপে (১৮০ মিলিয়ন) এবং ১৫০ মিলিয়ন মূল্যের ওলিসে ও পেদ্রি।
দুই দলের স্কোয়াডে ৭ জনের মূল্য ১০০ মিলিয়ন ইউরোর বেশি; ২২ জনের মূল্য ৫০ মিলিয়ন ইউরোর বেশি—স্পেনের ৭ জন, ফ্রান্সের ১৫ জন।
গোলরক্ষক পজিশনে ফ্রান্সের মূল্য ৫৭ মিলিয়ন ইউরো, স্পেনের তিন গোলরক্ষকের মোট ৯৭ মিলিয়ন। ডিফেন্সে ফ্রান্স ৪০৪ মিলিয়ন, স্পেন ২৮৮ মিলিয়ন।
মাঝমাঠে ফ্রান্স ৩১২ মিলিয়ন ইউরো, স্পেন ৪২০ মিলিয়ন ইউরো। ফরোয়ার্ডে ফ্রান্স ৭৫০ মিলিয়ন ইউরো, স্পেনের আক্রমণভাগ ৪১৭ মিলিয়ন ইউরো। ২০০ মিলিয়ন ইউরোর ইয়ামাল থাকলেও স্পেনের ফরোয়ার্ড লাইন ফ্রান্সের চেয়ে ৩০০ মিলিয়ন ইউরো কম।


| বিষয় | যাচাই | সিদ্ধান্ত |
|---|---|---|
| বয়স | 18+ | প্রাপ্তবয়স্ক না হলে ব্যবহার নয় |
| নিরাপত্তা | OTP ও পাসওয়ার্ড | ব্যক্তিগত তথ্য শেয়ার নয় |
| আইন | স্থানীয় বিধি | অনুমতি না থাকলে বিরত থাকুন |
